প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী রায় তালুকদার। সে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে সে। মাধ্যমিকে ৬৮২ পেয়েছিল প্রতীচী।প্রতিদিন দিনে ১০ ঘন্টা পড়াশোনা করত প্রতীচী। শরীরচর্চা করে পড়তে বসত সে। উচ্চমাধ্যমিকে ৭ জন গৃহশিক্ষক ছিল তার। বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। পড়াশোনা ছাড়াও গান, ছবি আঁকা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে ভালোবাসে সে। শ্রেয়া ঘোষালের গান রয়েছে পছন্দের তালিকায়। এছাড়াও অবসরে গল্পের বই পড়া পছন্দ করে প্রতীচী। বাবা প্রণব তালুকদার জেনকিন্সের কেমেস্ট্রির শিক্ষক। প্রতীচী ইঞ্জিনিয়ারিংয়ে র্যাংক করে আছে বলে জানান প্রণববাবু।
Related Posts
কোচবিহারে এসে পৌঁছালো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
নির্বাচনকে কেন্দ্র করে বারংবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কোচবিহার। রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছে বহু বিজেপি কর্মী। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন…
Share this:
প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল আজ
প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো। সোমবার দিনহাটা শহরের সংহতি ময়দানে প্রথম বর্ষ এই প্রতিযোগিতার…
Share this:
বিজেপির বিরুদ্ধে মহাজোটের প্রভাব পড়লো দিনহাটায়
নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সিপিআইএম, কংগ্রেস, সহ বিভিন্ন দলের কর্মীরা। এদিন সিপিএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান…
