রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমার প্রেক্ষিতে ব্রাজিল থেকে তেল কেনা বাড়াতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)। সংস্থার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত সময়ে অন্তত ২ কোটি ৪০ লক্ষ ব্যারেল ব্রাজিলিয়ান অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা রয়েছে, যা আগের বছরে ছিল ১ কোটি ৮০ লক্ষ ব্যারেল।
মঙ্গলবার ইন্ডিয়ান এনার্জি উইক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওই একই বার্তা জানান, বৈশ্বিক বাজারের পরিবর্তিত পরিস্থিতির কারণে তেলের উৎসে বৈচিত্র্য আনার দিকেই ঝুঁকছে ভারতীয় রিফাইনারি গুলি।
এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এই তেল ভিটল ও ট্রাফিগুরার মতো আন্তর্জাতিক ট্রেডিং সংস্থার মাধ্যমে বিক্রি করা হচ্ছে। স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে ও ভূ-রাজনৈতিক ঝুঁকি সামাল দিতেই ভারত তেল আমদানির কৌশলে ধীরে ধীরে পরিবর্তন আনছে।
রাশিয়ান তেল কমে, ব্রাজিলের অপরিশোধিত তেল বাড়াচ্ছে ইন্ডিয়ান অয়েল
