বদলে গেলো স্কুলের সময়সীমা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের পরিস্থিতি। একাধিক রাজ্যে চলছে তাপপ্রবাহ। যার জেরে মর্নিং স্কুল করার কথা বলা হচ্ছে। এবার বড় সিদ্ধান্ত নিল বিহারের পাটনা জেলা প্রশাসন।

জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে জানিয়েছেন রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিচালনার ক্ষেত্রে সময় পরিবর্তন করা হচ্ছে। সকাল ১১ টার পর থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বেসরকারি বা সরকারি স্কুল এবং জেলার সমস্ত কোচিং ইনস্টিটিউটে সকাল ১১ টার পরে শিক্ষামূলক কার্যক্রম আপাতত নিষিদ্ধ করা হয়েছে। একই ভাবে প্রাক-বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ক্ষেত্রে সকাল ১০ টার পরে কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিকেলের দিকে তাপমাত্রা কমলে কোচিং ইনস্টিটিউটগুলিতে বিকেল ৪:৩০ টার পরে শিক্ষামূলক কার্যক্রম ফের পরিচালনা করা যেতে পারে।