মাঝে অপেক্ষা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই পুজো। আর এই আবহেই সুখবর পেলেন সরকারি কর্মীরা। আর তো মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দেবিপক্ষের শুরুতেই যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
এবার যাত্রীদের সুবিধার্থে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুজো উপলক্ষে, মেট্রোরেলের এক বিবৃতিতে জানানো হয়েছে দিন ভর মোট মেট্রো চলবে ১৮২ টি। বস্তুত অন্যান্য দিনের মতন সকাল ৬:৫০ ও ৬:৫৫ থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে।
ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে বলে মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিবৃতিতে মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে, এই দিন নোয়াপাড়া থেকে সকাল ৬:৫০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে ও দক্ষিণেশ্বর থেকে ৬:৫৫ মিনিট ও দমদম থেকে ৬:৫৫ মিনিটেই প্রথম মেট্রো পাওয়া যাবে।
