বড় খবর এলো কেন্দ্র সরকারের তরফে। এবার অবসরকালীন সুবিধা নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এবার নয়া নিয়ম লাগু হয়েছে। ম্প্রতি সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলস, ২০২১-এ কিছু পরিবর্তন করা হয়েছে এবং চলতি বছরের ২২ মে থেকে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) সংশোধনী রুলস, ২০২৫ কার্যকর হয়েছে।
কেন্দ্রীয় সরকার পেনশন বিধিগুলিতে বেশ কিছু সংশোধন করেছে। যা উল্লেখযোগ্যভাবে পাবলিক সেক্টর কর্মীদের প্রভাবিত করতে পারে। বিশেষত যারা সরকারি বিভাগ থেকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং তথা পিএসইউ-তে স্থানান্তরিত হয়েছেন।
রিপোর্ট বলছে, নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে দুর্নীতি কিংবা গাফিলতির জেরে যারা চাকরি হারাবেন, সেই সকল কর্মীদের আর স্বাভাবিক নিয়মে পেনশন দেওয়া হবে না। যে কর্মচারীরা বরখাস্ত হবেন, তাঁদের পেনশন পাওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
