তাওয়ি নদীতে হঠাৎ প্রবল জলের স্রোতে আটকে পড়ে এক ব্যক্তি। নদীর মাঝখানে একটি পাথরের উপর দাঁড়িয়ে ছিলেন তিনি, চারিদিকে ভয়ানক জলপ্রবাহ। এই সংকটময় পরিস্থিতিতে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে SDRF (State Disaster Response Force) দলের সদস্যরা।
দ্রুততার সঙ্গে রেসকিউ অপারেশন চালিয়ে, সাহসিকতার পরিচয় দিয়ে SDRF কর্মীরা সাথে নিরাপত্তা সরঞ্জামের সাহায্যে ওই ব্যক্তিকে নিরাপদে নদী থেকে উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা SDRF টিমের এই সাহসী উদ্যোগের প্রশংসা করেন।
বর্তমানে ওই ব্যক্তি সুস্থ রয়েচ্ছে বলে জানা গেছে।
