ভারতীয় পেইন্ট ইন্ডাস্ট্রিতে ১২০ বছরেরও বেশি সময় ধরে অগ্রণী ভূমিকা পালন করছে ব্র্যান্ড ‘শালিমার পেইন্টস’। এবার তারা নিয়ে এলো তাদের নতুন প্রিমিয়াম এক্সটেরিয়র ইমালশন ‘এক্সট্রা টাফ হাই-শিন’। এই নতুন রংটি দীর্ঘস্থায়ী সুরক্ষার সঙ্গে দেওয়ালে এনে দেবে একটি উজ্জ্বল ও আকর্ষণীয় হাই-শিন ফিনিশ। এই রং বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ভারতের বৈচিত্র্যময় জলবায়ুর চ্যালেঞ্জ থেকেও বাড়িকে সুরক্ষিত রাখবে।
এই ক্যাম্পেইনের মূল ট্যাগলাইন হলো “অব ধুল মিট্টি নেহি চিপকেগি, আপকি দিওয়ার সালোঁ তাক চমকেগি”। ‘এক্সট্রা টাফ হাই-শিন’ দেওয়ালে ধুলোবালি জমতে না দিয়ে সেটিকে দীর্ঘ বছর ধরে পরিষ্কার, চকচকে এবং সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দেয়।
দেশের বিভিন্ন আবহাওয়া সহ্য করার জন্য বিশেষভাবে তৈরি এক্সটেরিয়র রংটি দেওয়ালের উজ্জ্বলতা ধরে রাখে সব ঋতুতেই। এর উন্নত ডাস্ট-রিপেলেন্ট ফর্মুলেশন দেওয়ালে ময়লা জমতে দেয় না এবং এর অ্যান্টি-অ্যালগাল ও অ্যান্টি-ফাঙ্গাল ক্ষমতা আর্দ্রতাজনিত ক্ষতি থেকে বাইরের দেওয়ালকে রক্ষা করে। এছাড়াও, এতে রয়েছে ইউভি অ্যান্ড সান রিফ্লেক্ট টেকনোলজি, যা সূর্যের তাপ শোষণ ক্ষমতা কমিয়ে দেওয়ালকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় কড়া রোদে থাকার পরেও রঙের উজ্জ্বলতা নষ্ট হতে দেয় না।
২,০০০-এরও বেশি শেডে উপলব্ধ এবং ৮ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি সহ এই এক্সট্রা টাফ হাই-শিন গ্রাহকদের সুরক্ষার সঙ্গে আপস না করেই নিজেদের পছন্দমতো বাড়ি সাজানোর স্বাধীনতা দেয়। নতুন বাড়ি তৈরি বা পুরনো বাড়ি সংস্কার, উভয় ক্ষেত্রেই এই পণ্যটি বৃষ্টি, তাপ, আর্দ্রতা এবং দূষণের বিরুদ্ধে সমানভাবে প্রতিরোধ গড়ে তোলে।
শালিমার পেইন্টস-এর এমডি ও সিইও মি. কুলদীপ রাইনা জানান, বর্তমানে ক্রেতারা সৌন্দর্যের পাশাপাশি রঙের দীর্ঘস্থায়ী কার্যকারিতাও চান। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলা করে বাড়ির সৌন্দর্য ধরে রাখতেই ‘এক্সট্রা টাফ হাই-শিন’ তৈরি করা হয়েছে। ১২০ বছরেরও বেশি ঐতিহ্যের ওপর ভর করে, নতুন এই প্রিমিয়াম প্রোডাক্টের মাধ্যমে শালিমার পেইন্টস ভারতীয় গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণ ও গুণমানের নতুন মানদণ্ড স্থাপনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।
প্রিমিয়াম এক্সটেরিয়রের জন্য শালিমার নিয়ে এলো এক্সট্রা টাফ হাই-শিন
