হাওড়ায় ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা৷ সম্প্রতি হাওড়ায় আয়োজিত ওই প্রতিযোগিতায় শিলিগুড়ির একটি সংস্থার ১৫ জন খেলোয়াড়েদের মধ্যে ১৪ জন খেলোয়াড় শীর্ষস্থান অধিকার করেছে। যার মধ্যে চার জন সোনা, দুজন সুপার গোল্ড, চারজন ব্রোঞ্জ ও চার জন রূপার পদক অর্জন করেছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেয় সংস্থার সদস্যরা৷ কোচ সুবির সরকার বলেন, ৮ থেকে ২৬ বছর বয়সিদের নিয়ে আয়োজিত ওই খেলায় আমার ছাত্রছাত্রীরা যে সাফল্য লাভ করেছে তার জন্য আমি গর্বিত।
Related Posts
এবারের পুজোয় ‘রূপদর্পণ’ থিমে সাজছে প্রগতি সংঘ
দূর থেকে দেখলে মনে হবে, বসিরহাটেই যেন গড়ে উঠেছে এক টুকরো ‘শীষ মহল’। আয়না ও দর্পণের নান্দনিক কারুকাজের মাধ্যমে দেবী…
Share this:
চা-বাগানের আড়ালে হারানো গ্রাম: হাতি-মানুষ সং*ঘাতে উধাও কামাতপাড়া
বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া চটকিয়াভিটার কামাতপাড়া একসময় যেখানে ছিল প্রায় ৫০টি পরিবারের বসতি, আজ সেখানে শুধু চা-বাগানের সবুজ বিস্তার। গ্রাম উধাও,…
Share this:
IDBI ব্যাঙ্কের শেয়ার কেনার কোনও আর্থিক দরপত্র দেয়নি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
IDBI ব্যাঙ্কের স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কোনও আর্থিক দরপত্র জমা দেয়নি এ কথা স্পষ্ট করে জানাল ব্যাঙ্কটি। শনিবার…
