শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ড উৎসবে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা

শীত মানেই ওয়ার্ড উৎসব। ওয়ার্ড উৎসবের আমেজে মেতে উঠেছে শহর শিলিগুড়ি বাসী। সেই মতন শিলিগুড়ির প্রাণকেন্দ্র ১৭ নম্বর ওয়ার্ড উৎসব এ একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডের মতনই সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি মহিলাদের ক্রিয়াকৃতি আগ্রহ জাগাতে উন্নত ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে এলাকার প্রচুর বিভিন্ন বয়সী মহিলারা অংশগ্রহণ করে, অভিনব অভিনব ক্রীড়া প্রতিযোগিতার অংশ নেবার জন্য। এর পাশাপাশি বুধবার এলাকার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা দেবার জন্য এক কর্মসূচি পালন করা হয়। এখানে ১৭ নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কার্যত চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে সম্বর্ধনা পেয়ে খুশি এলাকার প্রবীণ নাগরিকরা পাশাপাশি ১৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মিলি শীল সিনহার এমন উত্তপ্ত কে সংবর্ধনা জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।