প্রি মনসুন সিজনেই চিন্তা বাড়ালো ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে পৌর কর্তৃপক্ষের সাথে বিশেষ বৈঠকে বসলো জেলা প্রশাসন।জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গু তে আক্রান্ত হয়েছে ৫৭ জন।এর মধ্যে শহর এলাকাতেই আক্রান্ত রয়েছেন ৭ জন।আর এর জেরে পতঙ্গ বাহীত রোগ প্রতিরোধে জলপাইগুড়ির সমস্ত পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক শামা পারভিন।জানা গেছে শহরে ডেঙ্গু,ম্যালেরিয়া সহ পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে কী কী করনীয় এই নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকরা। পাশাপাশি ছিলেন শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা।জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, পতঙ্গ বাহিত রোগ মোকাবিলা নিয়ে বৈঠক ছিল। ইতিমধ্যে আমরা কি ব্যাবস্থা নিয়েছি তা জানাতেই জেলাশাসক আজ আমাদের ডেকেছিলেন।
Related Posts
কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা দিলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা দিলো পুলিশ। একইসাথে দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদেরও সাহায্য করলো পুলিশ। এই উপলক্ষে…
Share this:
জনবহুল এলাকায় অবস্থিত একটি ব্যাঙ্কে আগুন
জনবহূল এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। জলপাইগুড়ির দিনবাজার এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ব্যাঙ্কে আগুন লাগে। দ্রুত দমকল…
Share this:
সাহুনদীর পা ভেজানো জলে ভাসানো দেবীর কাঠামো সরানোর কাজে নামলো প্রশাসন
সপ্তমী থেকে দশমী, চারদিনে পূজো শেষ। সাহুনদীর পা ভেজানো জলে ভাসা সারিসারি কাঠামো সরানোর কাজে নামলো প্রশাসন। দশমীর পরেও পূজোর…
