আসন্ন শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বর থেকে দেওঘরগামী কাঁওয়ার যাত্রীদের ভিড় সামাল দিতে পূর্ব রেল ও আসানসোল ডিভিশনের উদ্যোগে চালু হচ্ছে একাধিক বিশেষ ট্রেন। প্রতিবছরের মতো এবারও লক্ষ লক্ষ ভক্ত সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল সংগ্রহ করে পায়ে হেঁটে পৌঁছবেন বৈদ্যনাথ ধামে। সেই যাত্রাপথে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে রেল কর্তৃপক্ষ নিয়েছে একাধিক পদক্ষেপ।
বিশেষ ট্রেনের সূচি ও রুট:
- আসানসোল-পাটনা-আসানসোল শ্রাবণী মেলা স্পেশাল (03511/03512):
- চলবে প্রতি শুক্র, শনি, সোম, মঙ্গল ও বুধ বার (১১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত)
- আসানসোল থেকে ছাড়বে বিকেল ৫টায়, পাটনায় পৌঁছবে রাত ১:৩০টায়
- ফিরতি ট্রেন চলবে প্রতি শনি, রবি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১২ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত)
- পাটনা থেকে ছাড়বে দুপুর ২:৫০টায়, আসানসোলে পৌঁছবে রাত ১০:৩০টায়
- জমালপুর-সুলতানগঞ্জ-জমালপুর প্যাসেঞ্জার স্পেশাল (03480/03479):
- চলবে ১১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যজমালপুর থেকে ছাড়বে সকাল ৯:০৫টায়, সুলতানগঞ্জ পৌঁছবে ১০:৪৫টায়
- সুলতানগঞ্জ থেকে ফিরতি ট্রেন ছাড়বে সকাল ১১:১৫টায়, জমালপুর পৌঁছবে দুপুর ১২:৪০টায়
- জমালপুর-দেওঘর-জমালপুর স্পেশাল (03442/03441):
- প্রতি রবিবার চলবে ১৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত
- জমালপুর থেকে ছাড়বে সকাল ৫:১০টায়, দেওঘরে পৌঁছবে সকাল ১০:১০টায়
- দেওঘর থেকে ফিরতি ট্রেন ছাড়বে বিকেল ৩:৪৫টায়, জমালপুর পৌঁছবে রাত ১০:০৫টায়
- বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তা:
- রেল সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রেনে থাকবে ২০টি অনারক্ষিত কোচ। চিত্তরঞ্জন, মধুপুর, জসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, ফতুয়া, রাজেন্দ্র নগর সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থাকবে ট্রেনের থামার ব্যবস্থা। এছাড়া সুলতানগঞ্জ স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য।
- উদ্দেশ্য:
- শ্রাবণ মাসে প্রায় ৬০ লক্ষ ভক্তের আগমন ঘটে এই তীর্থযাত্রায়। সেই ভিড় সামাল দিতে এবং যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করছে রেল।
- রেলের এই উদ্যোগে এবার তারকেশ্বর থেকে দেওঘর যাত্রা হবে আরও সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময়।
