রাম নবমীর দিন সকল শিলিগুড়িবাসী কে নীজের ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় নেমে শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান শ্রী রাম নবমী মহোৎসব সমিতি।আজ শ্রী রাম নবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাকক্ষে একটি সাংবাদিক সন্মেলন করা হয়।এদিন সমিতির সদস্যরা সুষ্ঠুভাবে রাম নবমী পালিত করতে সকলকে ধর্মীয় শোভা যাত্রায় অংশ নেবার আমন্ত্রণ জানান।উৎসব কমিটির সচিব লক্ষণ বানসাল জানান বুধবার মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে শহরের প্রধান প্রধান রাস্তা, মোড় অতিক্রম করে জলপাইমোড়ের হিন্দী হাইস্কুলের মাঠে শেষ হবে।লক্ষণবাবু এর সাথে কোন প্রকার অস্ত্র নিয়ে না আসার অনুরোধ জানান।
Related Posts
আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিক্ষোভ বিজেপির
শিলিগুড়ি: সোমবার আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়ির মহকুমাশাসকের কার্যালয় ঘেরাও অভিযান করে বিজেপি। বিজেপির মাল্লাগুড়ির জেলা দলীয় কার্যালয় থেকে…
Share this:
শৌচাগার উদ্বোধনের পরও ঝুলছে তালা, ক্ষোভ গেটবাজারের ব্যাবসায়ীদের
ব্যাবসায়ীদের আবেদন মেনে মাস তিনেক আগে ঘটা করেই এসজেডিএ ও পুরসভার যৌথ উদ্যোগে উদ্বোধন হয়েছিল এনজেপি গেটবাজারের নব নির্মিত শৌচাগার।খোদ…
Share this:
“শ্রীনিবাস সেবা সদনে” ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীনিবাস সেবা সদন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে জেলা স্বাস্থ্য দপ্তরের ২৯ লক্ষ ৪৪ হাজার আর্থিক সহযোগিতায় বসানো…
