সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।
পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে সংসদে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপারেশন সিঁদুর ভারতের তিনটি সেনাবাহিনীর এক অতুলনীয় উদাহরণ। যার অধীনে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, অপারেশন সিঁদুর কোনও চাপের মুখে নয় বরং লক্ষ্য অর্জনের পরে বন্ধ করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলেও জানান তিনি। অর্থাৎ, পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদীরা যদি ফের মাথা চাড়া দেয় সেক্ষেত্রে তাদের কড়া জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।
