গ্রীষ্মের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণরত ছাত্রছাত্রীদের পছন্দের খাবারসঙ্গী হয়ে উঠেছে ‘সুইগি ফুড অন ট্রেন’ (Swiggy Food on Train)। স্বাদ ও স্বাস্থ্যের মিশেলে খাবার বেছে নিচ্ছেন তারা। মে মাসে প্রতিদিনের মোট অর্ডারের এক-তৃতীয়াংশ এসেছিল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। নাগপুর স্টেশনের নাম উঠে এসেছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হিসেবে, যেখানে বহু দীর্ঘ দূরত্বের ট্রেন থামে। উল্লেখযোগ্যভাবে, একজন ছাত্র ভোপালে একাই অর্ডার করেছিলেন ৩০টি থালি, আর সেজন্য খরচ করেছিলেন ৬,০৭০ টাকা।
আইআইটি খড়গপুর, বিএইচইউ বারাণসী ও ভিআইটি-সহ ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা এব্যাপারে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। সকাল হোক বা রাত – ছাত্রছাত্রীরা একাধিকবার খাবার অর্ডার করছেন, এমনকি ‘বাই নাও, পে লেটার’-এর (Buy Now Pay Later) সুবিধাও নিচ্ছেন।
আইআরসিটিসি-র সঙ্গে অংশীদারিত্বে সুইগি (Swiggy) দেশের ১০০টিরও বেশি স্টেশনে ট্রেনের আসন পর্যন্ত খাবার পৌঁছে দিচ্ছে, যা ছাত্রছাত্রীদের যাত্রা করে তুলছে স্মরণীয়।
