তালিবান বিদেশমন্ত্রী এলেন দেশে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ছ’দিনের সফরে ভারতে এলেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। প্রায় চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালিবানরা।

তার পর এই প্রথম ভারত সফরে এলেন তাদের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে, এই সফরে মুত্তাকি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। গত মাসেই তাঁর ভারত সফর নির্ধারিত ছিল।

কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি। উল্লেখ্য, মুত্তাকিসহ সমস্ত শীর্ষ তালিবান নেতার বিদেশযাত্রার জন্য রাষ্ট্রপুঞ্জের অনুমতি নিতে হয়। তালিবান ক্ষমতা দখলের আগে আশরাফ গনির আমলে ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ছিল গভীর।