কলকাতায় অ্যাডভান্স ভেহিকল স্ক্র্যাপিং নিয়ে এল টাটা মোটরস

টাটা মোটরস কলকাতায় তাদের অষ্টম রেজিস্টার্ড ভেহিকল স্ক্র্যাপিং ফেসিলিটি (RVSF) লঞ্চ করেছে, যা স্থিতিশীল গতিশীলতার প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রি.উই.রি- রিসাইকেল উইদ রেসপেক্ট অর্থাৎ সম্মানের সঙ্গে পুনর্ব্যবহারের মোটো নিয়ে চালু হওয়া এই অত্যাধুনিক সুবিধায় বছরে ২১,০০০টি পর্যন্ত মেয়াদোত্তীর্ণ যানবাহন বিনষ্ট করা সম্ভব। সমস্ত ব্র্যান্ডের যাত্রীবাহী গাড়ি, বাণিজ্যিক যানবাহন, দুই চাকার গাড়ি এবং তিন চাকার গাড়ি এখানে স্ক্র্যাপ করা হবে। ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড, বিরামবিহীন এবং কাগজবিহীন। মি.  স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, বলেছেন, “টাটা মোটরস আমাদের জনগণের জন্য পরিষ্কার এবং অতি দক্ষ ভবিষ্যত গড়ে তোলার পদক্ষেপ করেছে।”

মিঃ ফিরহাদ হাকিম, কলকাতার মেয়রের বক্তব্য, “টাটা মোটরসের আরভিএসএফ লঞ্চ স্থিতিশীল উন্নয়নের দিকে একটি অর্থবহ পদক্ষেপ। এটি আমাদের রাজ্যে পরিবেশগত বোঝা কমাতে এবং সামগ্রিক সুস্থতার উন্নতিতে সহায়তা করবে।” ট্রাক, টাটা মোটরস বাণিজ্যিক যানবাহনের ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবসায়িক প্রধান মিঃ রাজেশ কৌলের কথায়, “টাটা মোটরস একটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তোলার সঙ্গে সঙ্গে স্থিতিশীল গতিশীল সমাধান নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।”

টাটা মোটরসের আটটি আরভিএসএফ বার্ষিক ১.৩ লক্ষেরও বেশি যানবাহন ভাঙতে পারে।কলকাতার এই সুবিধাটি পূর্ব ভারতের তৃতীয় আরএসভিএফ যা এই অঞ্চলের গ্রাহকদের অ্যাক্সেসিবিলিটি বাড়াতে সাহায্য করবে।