বাড়ছে সন্ত্রাস সংগঠনের কার্যকলাপ

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

এর পরেই হয়েছিল অপারেশন সিঁদুর, কিন্তু এর পরেও ৬ মাস পেরোলেও পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির ষড়যন্ত্র থামেনি। নতুন করে ফের বড় হামলার ছক কষছে লস্কর-ই-তোয়েবা, জইশ-ই-মহম্মদ এবং পাক সেনার বিশেষ বাহিনী এসএসজি। চাঞ্চল্যকর তথ্য—পাকিস্তানের মদতে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গিরা নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। হামলার তীব্রতা পহেলগাঁও হামলার চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা।

রিপোর্টে বলা হয়েছে, গত এক মাস ধরে পাক জঙ্গিরা ড্রোনের মাধ্যমে সীমান্তের বিভিন্ন অংশে নজরদারি চালাচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, আগাম সতর্কতা নেওয়া হয়েছে, এবং যেকোনও জঙ্গি নাশকতার চেষ্টা রুখে দিতে প্রস্তুত ভারতীয় বাহিনী।