খারিজ হলো আবেদন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য।

মানিকের পর দুর্নীতি লর দায়ে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যকেও গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এরপর গত বছর তিন জনাই জামিনে মুক্তি পান। মানিককেও গত সেপ্টেম্বর মাসে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে ফের একবার হাইকোর্টের দ্বারস্থ মানিক ও তার পরিবার।

ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তাঁর স্ত্রী ও পুত্র। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। যদিও মানিক ও তাঁর পরিবারের আবেদনে সাড়া দেয়নি উচ্চ আদালত।