মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার দেশবাসীকে রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনীতে আসছে স্বয়ং ভৈরব! দেশবাসীর সুরক্ষায় কাজে লাগানো হবে ভৈরব কমান্ডো বাহিনীকে।

রণক্ষেত্রে শত্রুকে একে বারে ধুলিসাৎ করতে নতুন বিশেষ প্রশিক্ষণে পারদর্শী ব্যাটিলিয়ান গড়ে তুলেছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সীমান্তের কোন কোন অঞ্চলে এই কমান্ডদের মোতায়েন করা হবে। ভারতের প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করতে চলেছে এই ভৈরব কমান্ডো বাহিনী।

পাকিস্তান এবং চিন দুই দিক থেকেই বাড়তে থাকা হুমকির মোকাবিলা করতে বিশেষভাবে প্রশিক্ষিত এই নতুন ব্যাটালিয়ন গঠন করেছে ভারতীয় সেনা। আপাতত পাঁচটি ভৈরব কমান্ডো ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। এর মধ্যে তিনটিকে উত্তরাঞ্চলীয় কমান্ডোর অধীনে মোতায়েন করা হবে, যাতে পাকিস্তান ও চিন সীমান্তে একযোগে সাড়া দেওয়া যায়। বাকি দুটি ব্যাটালিয়নের মধ্যে একটি উত্তর-পূর্বাঞ্চলে এবং অপরটি পাকিস্তান সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় কমান্ডোর অধীনে মোতায়েন হবে।