নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে। ঘটনায় গুরুতর যখম দুইজন। গতকাল মধ্যরাতে কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর আনুমানিক রাত তিনটে নাগাদ চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বতী চৌহানের বাড়ির চালে গিয়ে পরে। ভেঙে যায় টিনের বাড়ি। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি। সেই সময় ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিল বাড়ির সকল সদস্য। এই ঘটনায় পার্বতী চৌহান গুরুতর আহত হয়। গুরুতর আহত হয় গাড়ির চালকও। স্থানীয়দের অভিযোগ বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই ঘটনা ঘটেছে। আর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
Related Posts
শিলিগুড়ি শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে আয়োজিত হলো বৈঠক
শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে টোটো। ফলে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন…
Share this:
পানীয় জলের সমস্যা নিয়ে প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পানীয় জলের সমস্যা নিয়ে প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে রাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাতে আর মাত্র কিছুদিন,তারপরেই পঞ্চায়েত ভোট।…
Share this:
আরজিকর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে বন্ধ কোচবিহারের ওপিডি পরিষেবা
কোচবিহার:- আর জি কর হাসপাতালে চিকিৎসকে খুন ও ধর্ষণ এবং পরবর্তীতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে কর্ম বিরতির ডাক দিয়েছে…
