পানীয় জলের সমস্যা নিয়ে প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে রাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাতে আর মাত্র কিছুদিন,তারপরেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই ভোটের হাওয়ায় উওপ্ত হতে শুরু করেছে গ্রাম বাংলার মাটি। ভোট প্রচারে ময়দানে নেমে পড়েছেন শাসকদলের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। এরইমধ্যে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা গোটা এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Related Posts
নির্বাচনী প্রচারে ফের কালো পতাকার মুখে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস, উ*ত্তপ্ত চিলকিরহাট
নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের সাধারণ মানুষের বিক্ষোভ ও কালো পতাকার মুখে পড়তে হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ…
Share this:
ময়না কাঠের শক্তিপূজোর মাধ্যমেই কোচবিহারে সূচনা হল বড় দেবীর পুজোর
কোচবিহার রাজ আমলে প্রতিষ্ঠিত বড় দেবী, কোচবিহারের দুর্গাপূজো বলতে বড় দেবীর পুজো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এই পুজোর প্রচুর…
Share this:
রাস্তার থেকে সোজা গাড়ি বাড়ির ছাদে পরে গুরুতর জখম ২
নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে। ঘটনায় গুরুতর যখম দুইজন। গতকাল মধ্যরাতে কোচবিহার শহরের ১৬…
