আজ বাংলা নববর্ষ। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০-কে স্বাগত জানানোর পালা। নতুন জামা, দোকানে হালখাতা, শুভেচ্ছা, মিষ্টিমুখ, নতুন বছরের আবাহনে মেতে উঠেছে বাংলা৷ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবছরও শিলিগুড়ির নৃত্যগোষ্ঠী অর্চকের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনের রাস্তা সুসজ্জিত আলপনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আজ পয়লা বৈশাখে রয়েছে একাধিক কর্মসূচি। এদিন সকাল থেকেই বাঘাযতীন ময়দানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার শিল্পীর কন্ঠে গান। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শহরে বেরিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন এই শোভাযাত্রা শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।
Related Posts
দার্জিলিং জেলা পুলিশ এর অভিযানে ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, যুবক গ্রেপ্তার
সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের গান্ধী মোড় এলাকায় অভিযান চালায় দার্জিলিং জেলা…
Share this:
লক্ষাধিক টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করলেন শিলিগুড়ি থানার পুলিশ
গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পরিমাণ মাদক উদ্ধার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক…
Share this:
বীজের মূল্য বৃদ্ধি হলেও আস্থা হারাননি কৃষকেরা
আলুর বীজ ও সারের দাম চড়া সত্বেও, ২৫ দিন পেরিয়ে গেলেও হাল ছাড়েননি জলপাইগুড়ির সারদাপল্লীর তিস্তার চরের কৃষকরা। তিস্তার চরে…
