অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একাধিক রেল স্টেশন পেতে চলেছে দেশ

প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবার সামনে আসতে চলেছে ১০৩ টি হাই-টেক রেল স্টেশন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত যোজনার আওতায় দেশজুড়ে পুনঃসংস্কার করা ১০৩ টি রেল স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এর মধ্যে সেন্ট্রাল রেলওয়ের ১২ টি স্টেশনও রয়েছে।

যেগুলি মাত্র ১৫ মাসের মধ্যে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ পুনর্নির্মাণ করা হয়েছে। এই কাজের জন্য মোট খরচ হয়েছে ১৩৮ কোটি টাকারও বেশি। এই ঐতিহাসিক উদ্যোগটি কেন্দ্রীয় সরকারের “অমৃত ভারত স্টেশন যোজনা”-র আওতায় সম্পন্ন হয়েছে। এই প্রকল্প ২০২২ সালের ডিসেম্বরে চালু হয়েছিল।

অমৃত ভারত অভিযানের লক্ষ্য হল রেল স্টেশনগুলিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সহ আরও টেকসই উন্নয়ন এবং নগরের যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী পরিবহন কেন্দ্রে রূপান্তর করা।