মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার এসআইআর -এর সময়সীমা এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ২০২৫ সালে অক্টোবর মাসে ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের কাজ শুরু হয়েছিল এবং কথা ছিল যে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
তার পরেই হতে পারে বিধানসভা ভোটের ঘোষণা। কিন্তু এখনও নির্ধারিত সময়ের মধ্যে অনেক কাজ বাকি রয়েছে। তাই জন্য জেলা শাসকরা আবেদন করেছিল বাড়তি সময় চেয়ে। চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির শেষে। মনোজ আগরওয়াল জানিয়েছেন শুনানির কাজ আরও ৭ দিন চলবে। বাকি কাজ শেষ হতে আরো ৭ দিন সময় লাগতে পারে।
কয়েকটি জেলায় কাজ বাকি রয়েছে। যেমন উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি কেন্দ্রে শুনানির কাজ এখনও শেষ হয়নি। সে ক্ষেত্রে ৭০ থেকে ৮০ শতাংশ কাজ হয়ে গেলেও অল্প কিছু কাজ বাকি আছে। আশা করা হচ্ছে সাত দিনের মধ্যে সেগুলি মিটে যাবে।
