গরমে হাঁসফাঁস জলপাইগুড়িবাসী। গরমের হাত থেকে বাঁচতে একটু আরাম পেতে গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন মানুষজনেরা।কয়েকদিন ধরে জেলা জুড়েই তীব্র দাবদাহ।বৃষ্টির দেখা নেই। দই বিক্রেতারা ব্যস্ত, ছুটছেন দই নিয়ে। এই রোদ এবং গরমকে উপেক্ষা করে সূদুর ময়নাগুড়ি এলাকা থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় সুস্বাদু মিষ্টি দই পৌঁছোতে মোটর বাইকে করে ছুটছেন দইয়ের কারিগরেরা। এই গরমে দই এর অর্ডার বেড়েছে, বিক্রি ভালোই হচ্ছে। বিভিন্ন মিষ্টির দোকানে দই সাপ্লাই দিচ্ছেন দই প্রস্তুতকারকেরা।সোমবার দুপুর নাগাদ ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় স্কুটিতে করে দই নিয়ে ছুটছেন এক ব্যবসায়ী। জানালেন প্রচন্ড গরম দইয়ের অর্ডার বেশি বেশি আসছে।গরমে বিক্রি বেশি বেশি হওয়ায় কিছুটা হলেও খুশি ব্যবসায়ীরা।
Related Posts
বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দিল নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন
বকেয়া কয়েক কোটি টাকা। সেই টাকা আদায়ের দাবিতেই এবার ধর্মঘটের ডাক দিল নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। চলতি মাসের ১৫ তারিখ…
Share this:
জাতীয় কলা উৎসবে এবার দেবীচৌধুরানীর বৃত্তান্ত তুলে ধরবে তিস্তা পারের কন্যা
প্রতিভার কাছে হার মানলো আর্থিক প্রতিবন্ধকতা। আরও ভালো অভিনয়ের জন্য ছেলে বেলা থেকে নিজের সাথে নিজে লড়ে এবার জাতীয় কলা…
Share this:
শিলিগুড়ি জলপাইগুড়িগামী মিনিবাস ধর্মঘটের ফলে দুর্ভোগে বহু মানুষ
জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস ধর্মঘট, দুর্ভোগে বহু মানুষ।একদিকে নিবার্চনের কাজে ইতিমধ্যেই পথে নেই বহু সংখ্যক রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস, তার ওপর…
