রাস্তার ধারে চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে

চা বাগানের রাস্তার ধার থেকে এক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে।এই চা বাগান যাওয়ার রাস্তার ধারে শুক্রবার সকালে এক চিতাবাঘের দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের অনুমান, কোনো গাড়ির ধাক্কায় ওই চিতাবাঘটির মৃত্যু হতে পারে।

অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তবে কীভাবে চিতাবাঘের মৃত্যু হল ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে বনদফতর তরফে জানানো হয়।