চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। আর চলতি বছর থেকে শুরু হয়েছে সেমিস্টার সিস্টেম। এই বছর প্রথম সেমিস্টার পরীক্ষায় বসেছে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা। আর সেই অনুযায়ী ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে প্রথম পর্বের পরীক্ষা।
তবে দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব নিয়ে আশঙ্কা সৃষ্টি হচ্ছে। কারণ বিধানসভা নির্বাচনের ফলে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হচ্ছে। যার ফলে চাপের মুখে পড়তে চলেছে পড়ুয়ার। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা চিন্তায় পড়েছেন। কিভাবে তারা এই কটা দিনে সমস্ত বিষয়ের পাঠ্যসূচি শেষ করবে।
প্রসঙ্গত ২০২৬ সালে রয়েছে এ রাজ্যে বিধানসভার নির্বাচন। সে কারণেই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ও ফাইনাল সেমেস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে ফেব্রুয়ারিতে। যদিও এর আগে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পূর্বে, ছয় মাস গঠন-পাঠনের পর পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু এই নির্বাচনের ফলে সেই সময় পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে।
