সাধারণ মানুষের কথা বেহে বাড়ানো হলো একাধিক ট্রেনের সংখ্যা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য নতুন এসি ট্রেন থেকে দমদম স্টেশনে নির্দিষ্ট ট্রেনের জন্য প্ল্যাটফর্মও নির্দিষ্ট করে দেওয়া হল।

কল্যাণী, কৃষ্ণনগর এসি ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শিয়ালদহ থেকে কল্যাণী আপ ও ডাউন এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ও ডাউন নতুন এসি ট্রেন চালু করা হচ্ছে। ইতিমধ্যেই সামনে এসেছে এই দুই ট্রেনের সময়সূচী। শিয়ালদহ থেকে কল্যাণী ছাড়বে ৩ টে ১০ এ। ট্রেনটি থামবে বিধাননগর,দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে।

কল্যাণী থেকে শিয়ালদহ ট্রেন ছাড়বে ৫ টা ০২ মিনিটে। একই স্টেশনে দাঁড়াবে ট্রেন। অন্যদিকে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেন ছাড়বে ১১ টা ৫৫ তে। যাত্রাপথে থামবে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর স্টেশনে। কৃষ্ণনগর থেকে শিয়ালদহ এসি ট্রেন ছাড়বে ৩ টে ৫৭ মিনিটে।