মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা দিলো পুলিশ। একইসাথে দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদেরও সাহায্য করলো পুলিশ। এই উপলক্ষে শনিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। এদিন তিনি নিজের হাতে ছাত্র ছাত্রীদের উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন।পাশাপাশি বই কেনার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কুপন দেওয়া হয়।এদিন কোতোয়ালি থানা এলাকার মোট ১৬ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধিত করা হয়েছে।পাশাপাশি কোতোয়ালি থানার পুলিশ অফিসারদের কাজের সুবিধার্থে IO’S ROOM এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুলিশ সুপার।
Related Posts
জলপাইগুড়িতে বসলো বাজির বাজার
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নন্দনকানন মাঠে বসল বাজির বাজার। বিভিন্ন দোকানে দেখা গেল পরিবেশ বান্ধব বাজি বিক্রি হতে। প্রায় ছয়টি দোকান…
Share this:
উদ্বোধনের অপেক্ষায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ
বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে বাস্তব রূপ পেল জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ। উদ্বোধনের আগেই রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের…
Share this:
নদীয়ার শান্তিপুরে অনন্য অলৌকিক ঘটনা
নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন, যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা…
