রাত পোহালেই প্রথম দফায় লোকসভা ভোট।আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও পার্শ্ববর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় রয়েছে ডিসিআরসি সেন্টার।জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের যাতায়াতের জন্য মূলত দুটি ডিসি আরসি সেন্টার।জলপাইগুড়ির এবং মালবাজারে। জলপাইগুড়িতে ৫টি বিধানসভা ও মালবাজারে ২টি বিধানসভার জন্য সেন্টার খোলা হয়েছে। দুই সেন্টার মিলিয়ে প্রায় ১৬০০ বাস সহ অন্যান্য গাড়ি রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা এসে নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্য রওনা হচ্ছেন।জলপাইগুড়ি সেন্টারে প্রায় ৯০০ গাড়ি রয়েছে ভোট কর্মীদের জন্য।
Related Posts
‘ভারতের নির্বাচন বিশ্বের ইতিহাসে বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়া’ আমেরিকা
সাত দফা লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। বাংলায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এবার এই আবহেই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা…
Share this:
SIR নিয়ে বড় খবর কমিশন সূত্রে!
ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার খুঁজে বার করতে যে SIR প্রক্রিয়া চলছে, তা নিয়েও রাজনৈতিক…
Share this:
SIR-এ ডাক পেলে কী কী করা হবে? ৩২ লক্ষ ভোটারকে নোটিস
ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়ায় এবার শুনানি কেন্দ্রগুলিতে কড়া নিয়মে শুনানি হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যেসব ভোটারকে শুনানির জন্য…
