অবশেষে মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। এবার বর্ধমানবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ দীর্ঘদিনের যানজট ও নিত্যদিনের ভোগান্তি সুরাহা হতে চলেছে। জানা যায় বর্তমান রামপুরহাট মোপলাইনে যানজট ও নিত্যদিনের ভোগান্তি যাত্রীদের রোজনামচা হয়ে দাঁড়িয়েছে।

সেই সমস্যা সমাধান করতে রেল গেটের ওপর উড়ালপুল নিম্নের কাজ চলছে। ১১৪ নম্বর জাতীয় সড়কের ওপর এই উড়ালপুল এক লেনের কাজ এক বছরের মধ্যেই শেষ হবে। আপাততভাবে এক লেন চালু করার ভাবনা নিয়েছে রেলও নির্মাণ কর্মী সংস্থা। তবে পূর্ব বর্ধমান জেলার অন্যতম ব্যস্ততম সড়কপথ বর্ধমান সিউড়ি ১২৪ নম্বর জাতীয় সড়ক । একসময় এইচএ ২বি নামে পরিচিতি ছিল।

এটি বর্ধমানের নবাবহাট মোড় থেকে সিউড়ি পর্যন্ত প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহনের চলাচল করে। এমনকি এই দীর্ঘ পথের মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ রেল ক্রসিং দীর্ঘদিন ধরেই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল ভেদিয়া সাবওয়ে এবং তালিত রেলগেট। পাশাপাশি কিছুদিন আগেই ভেদিয়ায় উড়ালসেতু নির্মাণ সম্পূর্ণ হওয়ায় সেখানে এখন আর কোন সমস্যা নাই।