পুলিশ পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দান অনুষ্ঠানের আয়োজন করা হলো। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ফুলবাড়িতে পুলিশ ব্যাটেলিয়ানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়ে উৎসাহ দান করা হয়। প্রায় ৮৫ ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়েছে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, ডিসিপি জয় টুডু, টেবিল টেনিসে অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষ,বঙ্গরত্ন প্রাপক ভারতি ঘোষ, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাস্ব রাউথ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
Related Posts
উত্তরবঙ্গের রোজগার মেলা ২.০ উত্তরবঙ্গের অনেক তরুণ-তরুণীর জন্য নতুন ক্যারিয়ারের পথ খুলে দেবে
উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চাকরি মেলা, রোজগার মেলা ২.০-এর দ্বিতীয় ও শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। শনিবার থেকে…
Share this:
শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হলো সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে
সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হলো। জেলার বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, কুশমণ্ডি সহ প্রতিটি ব্লকের ঈদগাহে ধর্মপ্রাণ…
Share this:
ফের ডুয়ার্সে খাঁচাবন্দি লেপার্ড
ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দি হলো লেপার্ড। জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি চা বাগানের ঘটনা। বাতাবাড়ি চা বাগানের…
