ভারত ও প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে এবং আর জি করের ঘটনা সহ রাজ্যের বিভিন্ন দূর্নীতিতে সি বি আই এর ব্যার্থতার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিক্ষোভ মিছিল করলো সরকারি কর্মচারী সমিতি সহ ১২ জুলাই কমিটি। মঙ্গলবার বিকেলে বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।বিক্ষোভ মিছিল চলাকালীন ১২ জুলাই কমিটির নেতৃত্ব অচিন্ত মন্ডল বলেন সম্প্রতি প্রতিবেশী দেশের অস্থির অবস্থায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং আমাদের দেশের সংখ্যালঘুরাও বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে। আমরা এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন আর জি করের নৃশংস ঘটনায় তদন্তকারি সি বি আই এর চার্শিট পেশের ভূমিকায় আমারা হতাশ। তিনি বলেন তিলোত্তমার সঠিক বিচার যতদিন না হবে আমরা সরকারি কর্মচারী সহ শ্রমিকরা রাস্তায় থেকে আন্দোলন করবো। তিনি বলেন দেশের বিভিন্ন রাজ্যে সরকারি কর্মচারীদের আন্দোলনকে বন্ধ করতে যে এস মা জারি হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এদিন নেতৃত্বগন রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির তদন্তেও সি বি আই র ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানান। এদিন বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ১২ জুলাইয়ের যুগ্ম আহবায়ক অচিন্ত মন্ডল, কমলেন্দু বসাক, গনেশ ঠাকুর প্রমুখ ।
Related Posts
আলিপুরদুয়ারে মাদক পাচার চক্রের পর্দা ফাঁস: মহিলা-সহ গ্রেপ্তার ৩
আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তে মাদক পাচার চক্রের বিরুদ্ধে একটি বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে…
Share this:
শিলিগুড়ির পুরনিগমের একটি বহুতলে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য
শিলিগুড়ির একটি বহুতল বিল্ডিং এ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের ঝংকার মোড় এলাকায়।জানা গিয়েছে,মঙ্গলবার দুপুরে…
Share this:
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ
দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল…
