বদলে গেল নিয়ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রভিডেন্ট ফান্ড তুলতে আর লম্বা লাইনে দাঁড়ানো বা জটিল প্রক্রিয়ার ঝামেলা পোহাতে হবে না। কেন্দ্রের নতুন উদ্যোগে ইপিএফ থেকে টাকা তোলা আরও সহজ হতে চলেছে।

খুব শীঘ্রই পুরো প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে, যার সরাসরি সুবিধা পাবেন দেশের প্রায় ৮ কোটি কর্মচারী। কেন্দ্রীয় সরকার এবং Employees’ Provident Fund Organisation পিএফ ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুত করতে একাধিক বড় পরিবর্তনের পথে হাঁটছে। আগামী এপ্রিল মাস থেকে ইউপিআই -এর মাধ্যমে ইপিএফের টাকা তোলার ব্যবস্থা চালু হতে চলেছে।

নতুন ব্যবস্থায় ইপিএফ গ্রাহকরা তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য ব্যবহার করা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইউপিআই পিন। টাকা একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এলে, সেই টাকা ইউপিআই পেমেন্ট, এটিএম থেকে তোলা বা ডেবিট কার্ডে খরচ, সবই করা যাবে জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত।