বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের পুরুলিয়ার শ্বশুরবাড়িতে তল্লাশি তদন্তকারী সংস্থা ইডির। উল্লেখ্য, এর আগে প্রাথমিকে চাকরি বিক্রির মিডলম্যান হিসাবে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন। প্রসন্নর সাহায্যে ১০০ কোটি টাকার চাকরি বিক্রির অভিযোগ উঠেছে।
অভিযোগ দুর্নীতি করে স্ত্রী ও দুই শ্যালিকাকে চাকরি পাইয়ে দেন প্রসন্ন। সেই দুর্নীতির খোঁজেই এদিন প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন আগেই নাম জড়িয়েছে চাকরি বিক্রির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের।
