রবিবার উত্তর দিনাজপুরের রামকৃষ্ণ পল্লী দূর্গা মন্দির এলাকায় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়। এদিন ভোরে বলদি ঘাট থেকে জল নিয়ে এসে শিব লিঙ্গে ঢালা হয়। মন্দির কর্তৃপক্ষ জানান স্থানীয় বাসিন্দা প্রয়াত হর গোবিন্দ সিংহের পরিবারের আর্থিক সহায়তায় এই শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। স্বরূপানন্দ বৈদ্য জানান, আগে এলাকার বাসিন্দাদের শিবরাত্রির দিনে অনেক দূরে গিয়ে শিব মন্দিরে জল ঢালতে হতো। এখন থেকেই তাদের সেই কষ্ট দূর হলো।এই উপলক্ষে সারাদিনব্যাপী পূজা অর্চনা ও দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা করেছে মন্দির কমিটি।
Related Posts
পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে ব্যবসায়ী সমিতির বৈঠক
নামজারির টাকা কম করা, জলকর প্রত্যাহার, বাজার সংস্কারের সহ একাধিক দাবীকে সামনে রেখে পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক বৈঠক…
Share this:
চড়ক পুজোয় গ্রাম-শহরে উৎসবের ঢেউ
চৈত্র মাসের অন্তিম লগ্নে বাংলার লোকসংস্কৃতির এক অন্যতম প্রধান আকর্ষণ চড়ক পুজা ঘিরে এ বছরও রাজ্যের সর্বত্র তৈরি হয়েছে উৎসবের…
Share this:
প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করা সম্ভব হচ্ছে না
এক দশকে বেড়েছে ট্রেনের সংখ্যা। রেল সূত্রে খবর, যাত্রীও দ্বিগুণের বেশি বেড়েছে। কিন্তু, বাড়েনি মুখ্য টিকিট পরীক্ষকের সংখ্যা। ফলে প্ল্যাটফর্মে…
