শিলিগুড়ির এসডিও অফিসে শুরু হল এসআইআরের হিয়ারিং পরিষেবা

শনিবার থেকে শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হল এসআইআরের হিয়ারিং পরিষেবা। হিয়ারিংকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় বা কেউ আতঙ্কিত না হয়ে পড়ে, সেই জন্য এসডিও অফিসের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে হেল্প ডেস্ক ক্যাম্প বসানো হয়েছে।

এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল নেত্রী পাপিয়া ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

বিধায়ক শংকর ঘোষ জানান, এসআইআর নিয়ে মানুষের মধ্যে কোনও আতঙ্ক নেই। যাদের আজ হিয়ারিং রয়েছে, তাঁদের ক্ষেত্রে মূলত সামান্য কিছু ভুলভ্রান্তির কারণেই হিয়ারিংয়ে আসতে হচ্ছে।

অন্যদিকে পাপিয়া ঘোষ বলেন, এসআইআর সাধারণত দুই থেকে আড়াই বছরের একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। আজ সাধারণ মানুষকে দৌড়ে এসে এই হিয়ারিংয়ে অংশ নিতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।