রাজ্য সেচদপ্তরের উদ্যোগে ৩৮লক্ষ ৫৩ হাজার ৪৩২ টাকা ব্যয়ে শুরু হলো শিলাবতী নদীর বাঁধ মেরামতের কাজ

দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় খুশি চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা। জানাযায় ২০২৪ সালের বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পুরো এলাকা।

আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, বাঁধ ভাঙ্গায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা,এর পর থেকেই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। অবশেষে সেচদপ্তরের উদ্যোগে ৩৮লক্ষ ৫৩ হাজার ৪৩২ টাকা ব্যয় শুরু হলো নদীবাঁধ নির্মাণের কাজ। ফলে খুশি একাধিক গ্রামের মানুষজন।