আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশের থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে। এমনকি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছাতে সমস্যা হলে পরীক্ষাকেন্দ্রে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় এবছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৭৬৮৭ জন। এর মধ্যে ছাত্র ৭২০১ এবং ছাত্রী ১০৪৮৬।আলিপুরদুয়ার জেলার মোট ৬৬ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হচ্ছে। কালচিনি ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় জল, কেক,পেন প্রদান করে।
Related Posts
হাতির আক্রমণে পুলিশ কর্মীর মৃ*ত্যু
ছুটিতে এসেছিলেন বাড়িতে, কিন্তু এটাই শেষ ছুটি হবে ভাবতে পারেনি কেউ। সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে হাতির হানায় মারা গেলেন এক…
Share this:
আলিপুরদুয়ার জেলায় তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত
মনোনয়ন জমা দেওয়ার তিন দিন হয়ে গেল কিন্তু এখনও আলিপুরদুয়ার জেলার কোথাও তৃণমূল মনোনয়ন জমা দেওয়া শুরু করতে পারেনি। আলিপুরদুয়ার…
Share this:
সকালবেলায় মাদারিহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান
মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুটি দোকান। সকালবেলায় মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো দুটি দোকান। সকাল বেলায় দোকান…
