ক্যাম্প করে এবার শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল বিভাগের কর্মীরা। কোথাও হঠাৎ করে আগুন ধরে গেলে চটজলদি কিভাবে তা নেভাতে হবে তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। গত কয়েকমাস ধরেই জলপাইগুড়ির বিভিন্ন হাসপাতাল ও সরকারি দপ্তরগুলোতে আগুন নেভানোর প্রশিক্ষণ দিয়ে আসছেন জলপাইগুড়ির দমকল বিভাগের কর্মীরা। এবার জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় শপিং মলে কর্মরত কর্মীদের নিয়ে একটি শিবির করে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। হঠাৎ কোথাও আগুন লেগে গেলে দমকল বাহিনী আসার আগেই কিভাবে আগুন নেভাতে হবে তা হাতে কলমে শেখানো হয়। এছাড়াও শপিং মলগুলোতে আগুন নেভানোর জিনিসপত্র ঠিকমতো রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন দমকল বিভাগের কর্মীরা।
Related Posts
একটি ট্রাকে আগুন জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়
বুধবার বেলা হতেই জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সুপার মার্কেটের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের নিচের দিকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা, এতেই…
Share this:
রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পুলিশের বিশ্ব পরিবেশ দিবস পালন
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। এই দিনের…
Share this:
রেশনে পোকাধরা চাল-আটা বিতরণের অভিযোগ, উ*ত্তপ্ত রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনি
নিম্নমানের রেশন সামগ্রী বিতরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনি। বেশ কয়েক মাস ধরে পোকাধরা চাল ও নষ্ট…
