আগামী ২১শে জুলাই এর কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।শুক্রবার এনজিপি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে কলকাতার উদ্যেশে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দলের মহিলা যুব কর্মী সমর্থকরা।এদিন ২১শে জুলাই কর্মসূচির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জন্য শিলিগুড়ি টাউন ব্লক ৩ আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার তরফে সহায়তা কেন্দ্র এবং টিফিনের ব্যবস্থা করা হয়।সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।এদিন প্রচুর কর্মী সমর্থক লাইনে দাঁড়িয়ে সেই টিফিন সংগ্রহ করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন।পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
Related Posts
মমতার বন্দ্যোপাধ্যায়ের সভায় বিশেষ আকর্ষন শরিফুলের সাজ
মমতার সভায় বিশেষ আকর্ষন শরিফুলের সাজ। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে তৃণমুল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী ডাঃ নির্মল চন্দ্র রায়ের সমর্থনে…
Share this:
কম দফায় নির্বাচনের প্রস্তুতি কমিশনের!
ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন CEC জ্ঞানেশ কুমার। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে…
Share this:
রাজ্য সরকারের তরফে দেওয়া হবে প্রকল্পের টাকা
বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের…
