মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করার অভিযোগে আটক জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র সভাপতি তনয় তালুকদার। জানা গিয়েছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করত অভিযুক্ত তৃণমূল নেতা। গতকাল রাত মহিলার স্বামী বিষয়টি জানতে পারে গভীর রাতে অভিযুক্ত হাতের কাছে পেয়ে মারধর করে। গনধোলাইয়ের পরিস্থিতি তৈরি হয়। পরে বাগডোগরা থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলা। স্থানীয় যুবক বিরু ঘোষ জানান রাজনৈতিক প্রভাব দেখিয়ে তনয় তালুকদার এর আগেও অনেক মহিলাকে এ ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। তার কঠোর শাস্তি হওয়া দরকার।
Related Posts
উত্তরের হাওয়ায় রাজ্যজুড়ে শীতের আমেজ, কুয়াশার দাপট
সকাল থেকেই রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ স্পষ্ট। কলকাতায় ভোর থেকে ঘন কুয়াশা থাকায় বেলা বাড়লেও রোদের দেখা মেলেনি।…
Share this:
রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলো যুব তৃণমূল কংগ্রেস
১৯৮৮ সালে ৪ঠা আগস্ট খাদ্যে ভেজাল তেল ব্যবহারের প্রতিবাদে আন্দোলনে শহীদ রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন…
Share this:
বানারহাটে কলেজের পাশে ঠাঁয় দাঁড়িয়ে হাতির দল, সাময়িকভাবে বন্ধ থাকল জাতীয় সড়ক
কলেজের প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে শাবক সহ প্রায় ১৬ টি হাতির একটি দল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট…
