ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে শুক্রবারও গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। চা শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা শীঘ্রই প্রদানের দাবিতে শুক্রবার কালচিনির দলসিংপাড়া, মধু, সাঁতালি, মালঙ্গী, সুভাষিনি, রায়মাটাং সহ বিভিন্ন চা বাগানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গেট মিটিং করা হয়। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা গতকাল থেকেই এই গেট মিটিং শুরু করেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে আগামীকাল ও চলবে এই গেট মিটিং। মালিকপক্ষ দাবি না মানলে জুন মাস থেকে উত্তরবঙ্গ জুড়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে তারা সামিল হবেন। এদিন চা বাগানে শ্রমিকরা এক ঘণ্টা গেট মিটিং এ সামিল হয়।
Related Posts
চিতাবাঘ উদ্ধার করে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দিলেন বন কর্মীরা
আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে খাঁচা বন্দি হওয়া চিতাবাঘ উদ্ধার করে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে…
Share this:
মোবাইল নেটওয়ার্কের অভাব-ভোট কর্মীদের দেওয়া হলো স্যাটেলাইট ফোন
নেই মোবাইল নেটওয়ার্ক ভোট কর্মীদের সাথে যোগাযোগের জন্য,তাই দেওয়া হলো স্যাটেলাইট ফোন।পাশাপাশি, দেওয়া হলো ‘ওয়াটার প্রুফ ব্যাগ’ সহ অন্যান্য সামগ্রী।আলিপুরদুয়ার…
Share this:
আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণে বুলডোজার, দোকান তছনছ প্রশাসনের
আলিপুরদুয়ার:-আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণ ভাঙছে জেলা প্রশাসন।আলিপুরদুয়ার শহর লাগোয়া আলিপুরদুয়ার এক নং ব্লকের তোফসিখাতা এলাকায় অবৈধ নির্মাণ বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে…
