ট্রায়াম্ফ ইন্টারন্যাশনাল চালু করল ‘পুজো ফেস্টিভ’ ক্যাম্পেন

চলতি বছরের দুর্গা পূজা উদযাপনের সঙ্গে একাত্মতা গড়ে তোলার লক্ষ্যে শীর্ষস্থানীয় লিঙ্গারি (lingerie) ব্র্যান্ড ‘ট্রায়াম্ফ ইন্টারন্যাশনাল’ (Triumph International) তাদের ‘পুজো ফেস্টিভ’ ক্যাম্পেন (‘Pujo Festive’ campaign) শুরু করার ঘোষণা করেছে।

১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এই ক্যাম্পেনে যেসব গ্রাহক এই ব্র্যান্ডের ইনারওয়্যার কালেকশনে ৪,৯৯৯ টাকা বা তার বেশি ব্যয় করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ট্রাম্ফ গ্রুপের (ভারত ও শ্রীলঙ্কা) মার্কেটিং হেড ভাভিন দেবপুরিয়া বলেন, দুর্গাপূজার চেতনাকে প্রতিফলিত করার জন্য এই ক্যাম্পেনটি সাজানো হয়েছে, যা নারীর শক্তি ও লাবণ্যের মূর্ত প্রতীক। পুরস্কারগুলির মধ্যে রয়েছে উপভোগ্য মেকওভার, গ্রুমিং সেশন ও ফাইন-ডাইনিং এক্সপিরিয়েন্স। এগুলির সবকিছুই বেছে নেওয়া হয়েছে আধুনিক ভারতীয় মহিলাদের তুলে ধরা ও প্রশংসা করার লক্ষ্যে।

‘পুজো ফেস্টিভ’ প্রচারাভিযানটি এযাবৎকালের বিপণন কৌশলের সীমা অতিক্রম করবে। ট্রায়াম্ফের লিঙ্গারি সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পেশাদারী উচ্চাকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রেখে মহিলাদের জন্য এক অপরিহার্য সঙ্গী। ট্রায়াম্ফ ব্র্যান্ডের প্রোডাক্টগুলির ক্ষেত্রে জোর দেওয়া হয় সেগুলি কীভাবে বোর্ডরুম মিটিং থেকে শুরু করে সাংস্কৃতিক উদযাপন পর্যন্ত জীবনের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়িত করতে পারে। গ্রাহকরা তাদের বিলগুলি www.triumphlingerierewards.com-এ আপলোড করে এবং তাদের পছন্দসই পুরস্কার নির্বাচন করে তাদের পুরস্কার দাবি করতে পারেন। মহিলারা যাতে তাদের পছন্দসই অভিজ্ঞতা উপভোগ করার জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন, সেজন্য রিডেম্পশন পিরিয়ড ১১ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।