সঞ্জয় রায় ওরফে লাদেন এর নাম বারে বারে উঠে এসেচ্ছে অসামাজিক কাজে।বিগত সময় একাধিকবার অপরাধমুলক কাজের অপরাধে হাজতবাস হলেও আজও তার কর্মকান্ড থেমে থাকেনি। আবারও সেই চুরির অভিযোগে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকরাও হল সঞ্জয় রায় ওরফে লাদেন। সাথে গ্রেফতার তার আরেক সঙ্গি রিজু বিশ্বাস দুজনই শান্তিপাড়ার বাসিন্দা। গত অক্টোবর মাসের ৫তারিখ ভবেশ মোড় সংলগ্ন একটি জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। দির্ঘ প্রায় আড়াই মাস পর অবশেষে মেলে সাফল্য। বুধবার রাত্রে সেই দোকানের চুরির সামগ্রী সহ শান্তিপাড়া থেকে গ্রেফতার করা হল লাদেন ও তার সঙ্গিকে।বৃহস্পতিবার ধৃত এই দুই কুখ্যাত দুস্কৃতিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Related Posts
অবশেষে মিলল জামিন, এবার টাকা পেতে পারে আমানতকারীরা
বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের…
Share this:
চুরির ২৪ ঘণ্টার মধ্যেই ফিরল সোনার গয়না ও নগদ অর্থ!
প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গৃহস্থের বাড়িতে অর্ধেক গয়না…
Share this:
বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে কৃতী কে সংবর্ধনা জানালো
৪৭৯ নম্বর পেয়ে জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তৃষা রায়। শুক্রবার স্কুলে মার্কশিট বিতরণের সময়…
