পুরসভার একাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম মোঃ ইশাক ও ওয়াসিম আক্রাম। কলকাতার মুচিপাড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। গত ১২ ও ১৩ নভেম্বর বালুরঘাটে রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকের একাউন্ট থেকে বালুরঘাট পুরসভার উধাও অর্থের পরিমান 14,40,068 টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই পুরসভার তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানায় একই দিনে একই ধরণের ঘটনা ঘটায় সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দুইজনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই বালুরঘাট থানার পুলিশ কোলকাতায় পৌঁছেছে। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, ধৃতদের বালুরঘাটে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
Related Posts
মৃতদেহ ব্যবসা থেকে অবৈধ আর্থিক লেনদেন আরজি করের
মৃতদেহ ব্যবসা থেকে অবৈধ আর্থিক লেনদেন। আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন একই…
Share this:
লিখুভিরে ধস, বিপর্যস্ত মেল্লি–কিরনে রোড
ফের পাহাড়ে দুর্যোগের ছায়া। কালিম্পং জেলার লিখুভির (Likhu Bhir) এলাকায় পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় বোল্ডার। যার জেরে মেল্লি…
Share this:
ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলাকে কেন্দ্র করে লোকাল ট্রেনে ভক্তদের ভীড়
চলছে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা। উত্তরবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে লোকসমাগম হয়েছে। যার জেরে লোকাল ট্রেনে বাঁদরঝোলা করে…
