ক্যালিফোর্নিয়ার আমন্ডকে একটি প্রিমিয়াম, স্বাস্থ্য-সচেতন উপহার হিসেবে তুলে ধরা হচ্ছে এবছরের ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইনস ডে)। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া-র (Almond Board of California) উদ্যোগে আয়োজিত একটি প্রচারাভিযানে স্বাস্থ্য ও সুস্থতা বিশেষজ্ঞদের পরামর্শের কথা উল্লেখ করে আমন্ডের পুষ্টিগুণগুলির উপর জোর দেওয়া হচ্ছে।
নামী পুষ্টিবিদ ও চিকিৎসা বিশেষজ্ঞদের পাশাপাশি বলিউড অভিনেত্রী সোহা আলি খান হৃদরোগ, ওজন নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের স্বাস্থ্য-সহ আমন্ডের নানারকম উপকারিতার পক্ষে প্রচার করতে নেমেছেন।
এই প্রচারাভিযানে গ্রাহকদের তাদের প্রিয়জনের সুস্থতার প্রতি যত্নশীল হওয়ার জন্য একটি চিন্তাশীল অভিব্যক্তি হিসেবে ক্যালিফোর্নিয়ার আমন্ডকে উপহার হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করা হয়েছে।
