শিলিগুড়িতে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য প্রতীক্ষালয়ের উদ্বোধন

শিলিগুড়ি শহরের ওয়ার্ড নম্বর ২-এর মার্গারেট স্কুলের সন্নিকটে বৃহস্পতিবার স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য একটি আধুনিক প্রতীক্ষালয়ের উদ্বোধন হলো।

বিধায়ক তহবিলের অর্থে নির্মিত এই প্রতীক্ষালয় উদ্বোধন করে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। পাশাপাশি, রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সম্মানীয় রাঘব মহারাজের উপস্থিত।

শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি (SJDA)-র সহযোগিতায় এই প্রতীক্ষালয় নির্মিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও ছাত্র-ছাত্রীদের এই প্রতীক্ষালয় চালু হওয়ায় এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

বিধায়ক শংকর ঘোষ আশা প্রকাশ করে যে, ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের স্বার্থে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।