বাজারে এলো নতুন Xiaomi 17 সিরিজ

শাওমি ইন্ডিয়া উদ্বোধনের ঘোষণা করলো নতুন স্মার্টফোন Xiaomi 17T-র। এই ফোনে লেইকার সহযোগিতায় তৈরি ট্রিপল-ক্যামেরা সিস্টেমে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৫এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়া রয়েছে লেইকা লিভ মোমেন্ট ও লিভ পোর্ট্রেট ফিচার যা উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়।

ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৫০০এমএএইচ ব্যাটারি, ৬৭ডাবলু হাইপারচার্জ, শাওমি হাইপারওএস, হাইপারএআই, গুগল জেমিনি ও সার্কেল টু সার্চ সুবিধা রয়েছে।

ফোনটির ১২জিবি+২৫৬জিবি ও ১২জিবি+৫১২জিবি দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ১২জিবি+২৫৬জিবি বাজার মুল্য  ৫৯,৯৯৯ টাকা ও  ১২জিবি+২৫৬জিবি বাজার মুল্য ৬৪,৯৯৯ টাকা। ৫,০০০ টাকার ব্যাংক ছাড়ে প্রারম্ভিক কার্যকর মূল্য ৫৪,৯৯৯ টাকা। সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার, সর্বোচ্চ ৬০% নিশ্চিত বাইব্যাক এবং গুগল এআই প্রো, ইউটিউব প্রিমিয়াম, জিও হটস্টার ও স্পটিফাই প্রিমিয়ামের মতো একাধিক সাবস্ক্রিপশন সুবিধা। ফোনটি ১০ জুন থেকে অ্যামাজন, এমআই.কম ও শাওমির রিটেইল স্টোরে পাওয়া যাবে।