যুব তৃণমূলের ক্ষো*ভ উগরে কুশপুত্তলিকা দা*হ

‘ভোট চোর গদি ছাড়’ স্লোগানে উত্তাল হয়ে উঠল মাথাভাঙ্গা। মাথাভাঙ্গা শহর ব্লক যুব তৃণমূল, মাথাভাঙ্গা ওয়ান বি যুব তৃণমূল কংগ্রেস ও শহর যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে নরেন্দ্র মোদী সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে।

নেতৃত্বদের অভিযোগ এসআইআর – এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার, পাশাপাশি ধর্মকে ব্যবহার করে বিভেদের রাজনীতি চালাচ্ছে বিজেপি। এছাড়াও বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কর্মসূচির মাধ্যমে কেন্দ্র সরকারকে গদিচ্যুত করার ডাক দেন যুব তৃণমূল নেতৃত্ব।

বিক্ষোভ কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সমগ্র কর্মসূচির নেতৃত্ব দেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন।